গাড়ির রেডিয়েটরের ভেতর সাড়ে চার কেজি সোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্সেলে আসা গাড়ির রেডিয়েটরের (যন্ত্রাংশ) ভেতর থেকে এবার উদ্ধার হলো সাড়ে চার কেজি সোনা। গতকাল বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাকঘর থেকে ওই সোনা উদ্ধার করে শুল্ক কর্তৃপক্ষ।
শুল্ক কর্তৃপক্ষের সূত্র জানায়, সকাল আটটার দিকে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে একটি পার্সেল আসে। পার্সেলটি বিমানবন্দরের ডাকঘরে নেওয়া হয়। গোপন খবরের ভিত্তিতে শুল্ক কর্মকর্তারা ডাকঘরে গিয়ে পার্সেলটি খোলেন। পার্সেলে ছিল গাড়ির রেডিয়েটর। পরে রেডিয়েটর স্ক্যান করে ভেতরে সোনার অস্তিত্ব পাওয়া যায়। রেডিয়েটর খুলে ভেতরে ৪০টি সোনার বার মেলে।