গান পাউডার, পুলিশের পোশাকসহ গ্রেপ্তার ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরা এলাকার একটি মেসে অভিযান চালিয়ে গান পাউডার, হাতবোমা ও পুলিশের পোশাকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, এঁরা সবাই শিবিরকর্মী। তাঁদের বয়স ত্রিশ বছরের মতো।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শফিক, রনি, আবদুল কাদের, জাবির, আতাউর ও রুম্মন হোসেইন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পূর্ব উলনের একটি ভবনের মেস থেকে গতকাল সোমবার রাতে এই ছয় যুবককে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে দেড় কেজি গান পাউডার, ছয়টি ককটেল ও পুলিশের তিন সেট পোশাক পাওয়া গেছে।
ওসি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা শিবিরের ক্যাডার। এঁরা সবাই নাশকতার পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা ছয়জনের মধ্যে শফিককে কয়েক মাস আগে অন্য মামলায় পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে ছাড়া পান তিনি।