গানপাউডার উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্ত এলাকায় পদ্মা নদীতে একটি যাত্রীবাহী নৌকায় অভিযান চালিয়ে ৪ কেজি ৬০০ গ্রাম গানপাউডার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার এ অভিযান পরিচালিত হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই নৌকায় অভিযান চালিয়ে একটি ব্যাগ থেকে গানপাউডার উদ্ধার করা হয়। যাত্রীদের কেউ ব্যাগটির মালিকানা স্বীকার না করায় কাউকে আটক করা হয়নি। উদ্ধারকৃত গানপাউডার শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।