গানপাউডার ও ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা গত রোববার দিবাগত রাতে গানপাউডার ও ককটেল উদ্ধার করেছে। র্যাব-৫-এর একটি অপারেশন দল নগরের বোয়ালিয়া মডেল থানার খড়খড়ি বাইপাস এলাকা থেকে এসব বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে দুই কেজি গানপাউডার ও নয়টি ককটেল। গতকাল সোমবার র্যাব-৫-এর একজন সহকারী পরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে একদল দুষ্কৃতকারী দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ককটেল ও গানপাউডার ব্যবহার করে দেশ ও জনগণের জানমালের নিরাপত্তায় হুমকি সৃষ্টি করছে।