গানপাউডার পুলিশের পোশাকসহ গ্রেপ্তার ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরা এলাকার একটি মেসে অভিযান চালিয়ে গানপাউডার, হাতবোমা, পুলিশের পোশাকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, এঁরা সবাই শিবিরের কর্মী। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবদুল কাদের, মো. জাবির, আতাউর রহমান, মো. শফিক, রনি ও রুম্মন হোসেইন।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, কয়েকজন যুবক নাশকতার পরিকল্পনা করছিলেন—এমন খবর পেয়ে গত সোমবার গভীর রাতে পূর্ব উলনের একটি ভবনের মেসে অভিযান চালানো হয়। সেখান থেকে এই ছয় যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁদের মেসে তল্লাশি চালিয়ে দেড় কেজি গানপাউডার, ছয়টি ককটেল ও পুলিশের তিন সেট পোশাক পাওয়া গেছে। দুটি প্যাকেটের ভেতরে এই বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল। ওসি রফিকুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা শিবিরের ক্যাডার।