গান্ধী আশ্রমে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাইয়ের গান্ধী আশ্রমে চুরি সংঘটিত হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস বলেন, প্রতিষ্ঠানে নবনির্মিত মহাত্মা গান্ধী ও বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় (পিসি রায়) মেমোরিয়াল হলের তিনটি কক্ষের তালা ভেঙে চোরেরা বৈদ্যুতিক ফ্যান, কাচের আসবাবসহ প্রায় ১২ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আত্রাই থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।