গাবতলীতে বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলী এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, গাবতলীর তিন রাস্তা মোড়ে হানিফ পরিবহনের কাউন্টারের সামনে সাত নম্বর রুটে চলাচলকারী বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলায় হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।