গায়ে আগুন জ্বেলে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খাজা নগর এলাকায় এক গৃহবধূ গায়ে আগুন জ্বেলে আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূর নাম আইরিন আক্তার (২২)। তাঁর স্বামীর নাম আসাদুজ্জামান জিকো (৩০)। দক্ষিণ কেরানীগঞ্জের খাজানগর ইস্পাহানি কলোনির একটি বাসায় তাঁরা ভাড়া থাকেন।

বর্তমানে আইরিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্র জানায়, তাঁর শরীরের প্রায় ৯৩ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

আইরিনের মা তাসলিমা বেগমের ভাষ্য, আজ সকালে ঘরের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন আইরিন। আত্মহত্যার চেষ্টার কারণ হিসেবে পারিবারিক কলহের কথা উল্লেখ করেন তিনি।