গারো তরুণী ধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার
রাজধানীর উত্তর বাড্ডায় গারো তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি রাফসান হোসেন ওরফে রুবেলকে (২৬) গ্রেপ্তার করেছে র্যা ব। শুক্রবার রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যা ব-১-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মো. মাসুদ গতকাল শনিবার কারওয়ান বাজারে র্যা বের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, আসামি রুবেলের কাছ থেকে মুঠোফোনের একটি সেট ও সাড়ে নয় হাজার টাকা উদ্ধার করা হয়। এগুলো ধর্ষণের শিকার তরুণীর হবু স্বামীর কাছ থেকে ছিনতাই করেছিলেন তিনি।
লে. কর্নেল তুহিন মো. মাসুদ বলেন, গারো তরুণীর হবু স্বামী উত্তর বাড্ডার একটি মেসে থাকতেন। ২৫ অক্টোবর তাঁর সঙ্গে দেখা করতে যান ওই তরুণী। এ সময় মেসের ভাড়াটেরা সন্ত্রাসী রুবেলকে ডেকে আনেন। সালাউদ্দিন ও আল আমিনের সহযোগিতায় তাঁকে পাশের পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করেন রুবেল।
এ ঘটনায় ওই তরুণী গত ২৮ অক্টোবর বাড্ডা থানায় মামলা করেন। পুলিশ সালাউদ্দিনকে গ্রেপ্তার করে।