প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারসাজির মাধ্যমে মিটারের প্রকৃত রিডিং কমিয়ে ১ কোটি ২৯ লাখ টাকা মূল্যের ৫ লাখ ইউনিট বিদ্যুৎ চুরির ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীর বিসিক শিল্পনগরে অবস্থিত পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ফপটেক্স লিমিটেডের মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বাসু ও ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার মোর্শেদের বিরুদ্ধে ডিপিডিসি বিদ্যুৎ আদালতে পৃথক তিনটি মামলায় গত সোমবার পরোয়ানা জারি করেন আদালত।