গাড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি বহুতল বিপণিবিতানের মালিকের কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আমদানির অভিযোগে একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। টানা দুদিন অভিযানের পর গত শনিবার মধ্যরাতে বি এম টাওয়ারের চেয়ারম্যান আবদুল মালেকের কাছ থেকে গাড়িটি উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক প্রভাত কুমার সিংহ বলেন, গাড়িটির দাম প্রায় পাঁচ কোটি টাকা। শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করার অভিযোগে শুক্রবার গাড়িটি আটক করতে বি এম টাওয়ারে প্রথমবার অভিযান চালানো হয়। এ সময় কৌশলে গাড়িটি সরিয়ে ফেলা হয়। পরে শনিবার গাড়িটি জব্দ করা হয়। এ ঘটনায় শুল্ক ফাঁকির মামলা হয়েছে।