গাড়িচাপায় হনুমানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় দ্রুতগামী গাড়ির চাপায় বিপন্ন প্রজাতির একটি ‘চশমা পরা’ হনুমান মারা গেছে। গতকাল বুধবার দুপুরে উদ্যানের ভেতরের শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে এই হনুমানটির মৃত্যু হয়েছে।
গতকাল দুপুরে জাতীয় উদ্যানের ভেতরের নূরজাহান চা-বাগানের প্রবেশমুখের কাছে সড়কে মৃত হনুমানটিকে পড়ে থাকতে দেখা যায়। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দেওয়া হলে বন বিভাগ মৃত হনুমানটিকে উদ্ধার করে।