গাড়িচালকের সহায়তায় বসুন্ধরার ফ্ল্যাটে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে গতকাল মঙ্গলবার ডাকাতির ঘটনা ঘটেছে৷ ডাকাত দলের নেতৃত্ব দেন ওই বাসার গাড়িচালক। ডাকাতেরা গৃহকর্মীকে আহত করে মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতির শিকার হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকার এ-ব্লকের ২ নম্বর সড়কের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা জাহিদ আলমের পরিবার। তবে ঘটনার সময় গৃহকর্তা জাহিদ আলম নিজের কর্মস্থলে ছিলেন। বিকেল পাঁচটার দিকে ফ্ল্যাটের গাড়িচালক ইমরানের নেতৃত্বে পাঁচ-ছয়জনের একদল ডাকাত বাসার ভেতরে ঢোকে। তারা ভেতরে ঢুকেই গৃহকর্ত্রীর ও কাজের মেয়ের হাতমুখ বেঁধে ফেলে। এরপর দুজনকে মারধর করে বাসা থেকে প্রায় ছয় ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায়। ডাকাতের হাতে আহত দুজনকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভাটারা থানার এসআই হাবিবুর রহমান বলেন, ‘বাদীপক্ষ কোনো লিখিত অভিযোগ দেয়নি।’