গাড়িচোর ও ডাকাত আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ি চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে র্যাব। গত সোমবার রাতে র্যাব-২-এর উপপরিচালক মেজর মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি দল তাঁদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন মোক্তার হোসেন (৪৭), আবদুল হাই (৩৫), কবির হোসেন (২৭), মানিক মিয়া (৩৫), ওমর ফারুক তারেক (৩৮), সুমন রায়হান (২৮) ও মো. মেহেদী (২৯)। র্যাব জানায়, সোমবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সামনে মোক্তার হোসেনকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলিভর্তি ম্যাগাজিন ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে মোক্তারের দেওয়া তথ্য অনুযায়ী অন্যদের আটক করা হয়।