গাড়িতে করে ফেনসিডিল পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিগত গাড়িতে (কার) করে ফেনসিডিল পাচার করার সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব। গাড়ি থেকে ১ হাজার ৭৩৫ বোতল ফেননিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে গাড়িটি জব্দ করেন র্যা ব সদস্যরা।
এ ঘটনায় মো. আলম (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যা ব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, কুমিল্লা থেকে ফেনসিডিলের একটি বড় চালান ব্যক্তিগত গাড়িতে করে চট্টগ্রামে আনার তথ্য ছিল র্যা বের কাছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে র্যা বের একটি দল সীতাকুণ্ডের বাংলাবাজার এলাকায় তল্লাশিচৌকি বসান। এ সময় একটি গাড়িকে থামানোর সংকেত দেন র্যা ব সদস্যরা। কিন্তু চালক গাড়িটি না থামিয়ে দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে র্যা ব সদস্যরা গাড়িটি থামান। পরে তল্লাশি চালিয়ে গাড়িতে ফেনসিডিল পাওয়া যায়।