গাড়িতে 'পুলিশ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ির সামনের কাচে ‘পুলিশ’ লেখা একটি স্টিকার (সাদা কাগজে প্রিন্ট করা)। গতকাল বুধবার দুপুরে সিলেটের চৌহাট্টা মোড়ে ট্রাফিক পুলিশ গাড়িটি থামায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, চালকসহ তিন আরোহীর কেউ পুলিশ নন। গাড়িসহ তাঁদের আটক করা হয়। তিনজনের একজন সুনামগঞ্জের সাবেক সাংসদ ফজলুল হক আসপিয়ার ভাতিজা সামিউল হক। সামিউল জানান, গাড়িটি মেরামত করতে সুনামগঞ্জ থেকে সিলেট আসেন। গাড়ির কাচে ‘পুলিশ’ লেখা থাকার বিষয়টি খেয়াল করা হয়নি বলে তিনি দাবি করেন। সিলেট কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, পুলিশ লেখা থাকার পেছনে কী কারণ রয়েছে, খতিয়ে দেখতে ৫৪ ধারায় আটক দেখিয়ে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।