গির্জায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশার বন্ধুপাড়া এলাকায় গির্জায় ডাকাতি হয়েছে। গতকাল রোববার ভোর তিনটার দিকে এ ডাকাতি হয়। পোরশা থানার ওসি শাহীন কামাল বলেন, ডাকাতেরা মিশনের দুই ফাদার রবি রোজারিও এবং জনি রোজারিওকে অস্ত্রের মুখে জিম্মি করে গির্জার ভেতরে থাকা একটি আলমারি থেকে নগদ দেড় লাখ টাকা এবং দুই ফাদারের কাছে থাকা চারটি মুঠোফোন সেট লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রবি রোজারিও বাদী হয়ে থানায় মামলা করেছেন।