গির্জায় ডাকাতি, পিটুনিতে নিহত ১, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া এলাকায় ক্যাথলিক মিশনারি গির্জায় গত সোমবার গভীর রাতে ডাকাতি হয়েছে। পালানোর সময় পিটুনিতে এক ‘ডাকাত’ নিহত ও তিনজন আহত হয়েছেন।
নিহত ওই ব্যক্তির নাম মোশারফ হোসেন ওরফে লালু (৪০)। বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামে। আহত তিনজন হলেন: মাদারীপুরের শিবচর উপজেলার দক্ষিণ কামারকান্দি গ্রামের মো. সুজন এবং ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর খেজুরতলা গ্রামের দুই ভাই আমিরুল ও মনিরুল।
পুলিশ ও মিশন সূত্রে জানা গেছে, রাত সোয়া একটার দিকে ২০-২৫ জনের ডাকাতদল হানা দেয়। ডাকাতেরা প্রথমে ক্যাথলিক মিশন চত্বরের ছাত্রাবাসে তালা লাগিয়ে দেয়। এরপর চারজন ধর্মযাজকের ঘরে হানা দেয়। তাঁদের অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ভক্তদের দানের টাকা, সোনার গয়নাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতি শেষে মিশনের অদূরে গুননগর এলাকায় পৌঁছালে গ্রামবাসী ধাওয়া দিয়ে চারজনকে ধরে ফেলে। এ সময় পিটুনিতে ঘটনাস্থলেই লালুর মৃত্যু হয়।