গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় একদল দুর্বৃত্ত একটি মাজার গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে উপজেলার পৌর এলাকার দেবগ্রামে অবস্থিত পীর শাহ সুলতানের মাজারে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে একদল দুর্বৃত্ত দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মাজারটি চারপাশের দেয়াল গুঁড়িয়ে দিয়ে দানবাক্স নিয়ে যায়। এর আগে গত শুক্রবার রাতে মাজারের লোহার গ্রিল খুলে নেওয়া হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাম্মাদ হোসেন জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করতে আসেনি।