গুইসাপের মাংসসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন থেকে গুইসাপের মাংসসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন অফিসের কর্মীরা গতকাল সোমবার সকালে মালঞ্চ নদ-সংলগ্ন বিবির খাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলো সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের মধ্যম খলিশাবুনিয়া গ্রামের মতিয়ার রহমান ও কবির শেখ। কদমতলা স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে দুই কেজি গুইসাপের মাংসসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা স্বীকার করেছে যে তারা সুন্দরবনের বন্য প্রাণী হত্যা ও পাচারের সঙ্গে জড়িত। পরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করে আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়।