গুরুদাসপুরে কলেজশিক্ষককে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরের রোজী মোজাম্মেল মহিলা কলেজের অর্থনীতির শিক্ষক আবু হানিফকে (৩০) পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। উপজেলার গজেন্দ্র চাপিলা গ্রামে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় গজেন্দ্র চাপিলা গ্রামের বাদল হোসেন, হাসিবুল হোসেন ও শহিদুল ইসলামকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। হানিফের ছোট ভাই আবদুল হান্নান বাদী হয়ে ওই অভিযোগ দেন।
আহত অবস্থায় আবু হানিফকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক রবিউল করিম বলেন, হানিফের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে।