গুলশানে গৃহকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান এলাকায় এক চিকিৎসকের বাসা থেকে আজ শনিবার দুপুরে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের গলায় কালচে দাগ রয়েছে।

ওই গৃহকর্মীর নাম রেশমা (১৪)। সে নওগাঁর মহাদেবপুর থানার পদ্মপুকুর গ্রামের খোকা মিয়ার মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, বেলা একটা ৪৫ মিনিটে গুলশানের পিডিবি কোয়ার্টারের ৫৩ নম্বর রোডের ১/এফ নম্বর বাড়ি থেকে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করে গুলশান থানার পুলিশ। বাড়িটি চিকিৎসক মইনুল শাহেদের। তাঁর বাড়ির ড্রয়িংরুমের ভেতরে শোয়ানো অবস্থায় লাশটি পাওয়া যায়।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) শিকদার মহিতুল প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রেশমা গত আড়াই বছর ধরে ওই বাসায় কাজ করছিল।