গুলশানে জায়গা দখলের অভিযোগে পাঁচজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে জায়গা দখল করতে আসার অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে তাঁরা গুলশানের একটি বাড়িতে সদলবলে জায়গা দখল করতে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ইউসুফ হাওলাদার, খলিল মিয়া, আবদুস সালাম, জাহিদুল ইসলাম ও জনি। গুলশানের ৭২ নম্বর সড়কের ৩বি বাড়িতে এই ৫ জনসহ আর ২০-৩০ জন চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে জায়গা দখল করতে এসেছিলেন বলে জানা গেছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, জায়গাটি নিয়ে আদালতে মামলা চলছে। কয়েকটি পক্ষ জায়গার মালিকানা দাবি করেছে। ওই রাতে এক পক্ষ দখল নিতে এসেছিল। পরে পুলিশ গিয়ে এদের গ্রেপ্তার করেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।