গুলশানে ডাকাতি চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে একটি মানি এক্সচেঞ্জে ডাকাতির চেষ্টার অভিযোগে মশিউর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব। রোববার বিকেলে গুলশানের নিকেতন থেকে র্যা ব-১-এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে। মশিউর শিশু অপহরণের ঘটনার পলাতক আসামি।
র্যা ব-১-এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদ বলেন, রোববার বিকেল সাড়ে ছয়টার দিকে গুলশানের নিকেতন-১ নম্বর গেটের সামনে থেকে মশিউরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়। র্যা ব সূত্র জানায়, মশিউর নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে পরিচয় দিয়ে অপহরণ, ডাকাতি করতেন।