গুলশানে বিপুল পরিমাণ মদ ও বিয়ার আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের ফুয়াং ক্লাব থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। গ্রেপ্তার হওয়া দুজন হলেন মাহিন চৌধুরী ও গোলাম মর্তুজা। গতকাল শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে র্যা ব-১-এর যৌথ অভিযান চালায়।
র্যা ব-১-এর অধিনায়ক লে কর্নেল তুহিন মো. মাসুদ প্রথম আলোকে বলেন, গোপন সংবাদ পেয়ে গতকাল বেলা একটার দিকে ৪১১ গুলশান তেজগাঁও লিংক রোডে ফুয়াং ক্লাবে অভিযান চালানো হয়। ফুয়াং ক্লাব কর্তৃপক্ষ অভিনব কায়দায় এসব বিয়ার ও মদ লুকিয়ে রেখেছিল। ব্যাপক তল্লাশি চালিয়ে ওই ক্লাবের গুদামঘরের সুড়ঙ্গের ভেতর এবং তাদের নিরাপত্তারক্ষীদের থাকার ঘর থেকে ৪৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও ৯৭৮ ক্যান বিদেশি বিয়ার আটক করা হয়। এ সময় ফুয়াং ক্লাবের দুই কর্মচারী মাহিন ও মর্তুজাকে গ্রেপ্তার করা হয়। ক্লাবের ভেতরে ছাড়াও এসব মদ ও বিয়ার বাইরের ক্রেতাদের কাছে বিক্রি করা হতো। বৈধ কাগজপত্র ছাড়াই এসব মদ ও বিয়ার আমদানি হয়েছিল জানিয়ে লে. কর্নেল মাসুদ বলেন, ফুয়াং ক্লাব কর্তৃপক্ষ বিদেশি মদ, বিয়ার আমদানির কোনো বৈধ কাগজপত্র অভিযানের সময় দেখাতে পারেনি। উদ্ধার হওয়া মদ ও বিয়ারগুলো পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।