গুলশানে ব্যবসায়ী হত্যার ঘটনায় তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে আমারি হোটেলে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী নজরুল ইসলাম হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাব-১–এর একটি দল।
র‌্যাবের দাবি, গ্রেপ্তার তিনজনের মধ্যে একজন নজরুল ইসলাম হত্যার সঙ্গে সরাসরি জড়িত। তিনজনের একজনকে ময়মনসিংহ থেকে এবং অন্যদের বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করা হয়।

গত ১৩ অক্টোবর রাতে গুলশান-২–এর আমারি হোটেলের ৭০১ নম্বর কক্ষ থেকে নজরুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ।