গুলশানে ভবন ঘিরে রেখেছে পুলিশ

রাজধানীর গুলশান এক নম্বর চত্বরে একটি ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে ভবনটি ঘিরে রাখা হয়েছে।
সকালে গুলশানের সহকারী কমিশনার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভবনের নিচতলার একটি শোরুমে কয়েকজন সন্দেহভাজন যুবক আছেন বলে তাঁদের কাছে খবর রয়েছে।

একজন নিরাপত্তাকর্মীর তথ্যের বরাত দিয়ে গুলশান জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আশরাফুল করিম বলেন, ওই ভবনের এলজির শোরুমের পাশে ব্র্যাক ব্যাংকের একটি বুথ রয়েছে। সকালে বুথের একজন নিরাপত্তাকর্মী শোরুমের ভেতর থেকে গেট কাটার শব্দ শোনেন। নিরাপত্তাকর্মী উঁকি দিয়ে দেখেন, কেউ একজন ভেতর থেকে গেটের তালা কাটার চেষ্টা করছেন। কাছে গেলে ওই নিরাপত্তাকর্মীকে তিনি বলেন, ‘ওপরে আসবি না। আসলে গুলি করব।’ এরপর ওই নিরাপত্তাকর্মী আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন।
ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ দল পৌঁছেছে বলে জানা গেছে।


আরও পড়ুন: