গুলশানে রাস্তার পাশে তরুণীর লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান-১ নম্বর থেকে আজ শনিবার সকালে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৮ বছর।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে আটটার দিকে গুলশান ১-এর ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনের রাস্তার পাশে লাশটি পাওয়া গেছে। তাঁর তলপেটে আঘাতের চিহ্ন ছিল। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই তরুণী গারো সম্প্রদায়ের বলে ধারণা করা হচ্ছে। অন্য কোথাও হত্যা করে তাঁকে এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজের মর্গে ওই তরুণীর ময়নাতদন্ত হচ্ছে বলে তিনি জানান।