গুলশানে ভবন ঘিরে রেখেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানে ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান। ছবি: সাজিদ হোসেন

রাজধানীর গুলশান এক নম্বর চত্বরে একটি ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে ভবনটি ঘিরে রাখা হয়েছে।

সকালে গুলশানের সহকারী কমিশনার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভবনের নিচতলার একটি শোরুমে কয়েকজন সন্দেহভাজন যুবক আছেন বলে তাঁদের কাছে খবর রয়েছে।

ভবনের ভেতরে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: সাজিদ হোসেন

সকালে প্রাথমিকভাবে জানা যায়, ভবন থেকে কয়েকজন যুবককে আটক করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।

ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ দল পৌঁছেছে বলে জানা গেছে।

ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান। ছবি: সাজিদ হোসেন