গুলশানে হামলায় জড়িত সন্দেহে এক যুবক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় জড়িত সন্দেহে কুমিল্লা থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাঁকে আটক করা হয়। আটক ওই যুবকের নাম নাসির উদ্দীন মিঠু (৩২)। মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের শারমান্দা গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
নাসির উদ্দীন মিঠু বিএনপি নেতা রুহুল কুদ্দুস দুলুর পারিবারের গাড়িচালক।
পুলিশ জানায়, ভিডিও ফুটেজে ১ জুলাই রাতে গুলশানে হামলার দিন হলি আর্টিজান বেকারির সামনে নাসির উদ্দীন মিঠুকে ঘোরা ফেরা করতে দেখা গেছে।
মুরাদ নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নাসির উদ্দীন মিঠুকে আটক করা হয়েছে।