গুলশানে 'বোমা' হামলার ঘটনায় আটক ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলাশান-২ এলাকায় আজ সোমবার বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ঘেরাওয়ের সময় ‘বোমা’ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁদের গুলশান থানায় নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার অপারেশন কর্মকর্তা ফিরোজ কবির প্রথম আলোকে জানান, ঘটনার পর গুলশান এলাকা থেকে ওই ১০ জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।