গুলশানে 'সন্ত্রাসীদের' সঙ্গে পুলিশের গোলাগুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে আজ শুক্রবার রাতে কয়েকজন ‘সন্ত্রাসীর’ সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। গুলশানের ৭৯ নম্বর সড়কে একটি রেস্তোরাঁয় কয়েকজন যুবক অতর্কিত হামলা চালালে এ ঘটনা ঘটে। ছ​বি: আবদুস সালাম
রাজধানীর গুলশানে আজ শুক্রবার রাতে কয়েকজন ‘সন্ত্রাসীর’ সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। গুলশানের ৭৯ নম্বর সড়কে একটি রেস্তোরাঁয় কয়েকজন যুবক অতর্কিত হামলা চালালে এ ঘটনা ঘটে। ছ​বি: আবদুস সালাম

রাজধানীর গুলশানে আজ রাত নয়টার দিকে কয়েকজন ‘সন্ত্রাসীর’ সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, আজ রাতে গুলশানের ৭৯ নম্বর সড়কে একটি রেস্টুরেন্টে কয়েকজন যুবক অতর্কিত হামলা চালায়। এ সময় তারা গুলিও ছোড়ে। তখন সেখানে পুলিশ গেলে তাঁদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে ঘটনায় কেউ আহত হয়েছেন কি না বা কাউকে আটক করা হয়েছে কি না এবং কী কারণে এ ঘটনা সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পুলিশ ওই এলাকা ঘেরাও করে রেখেছে।