গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারার সাতবাড়িয়া কাঠেরপুল এলাকায় বাড়ি তৈরির জন্য মাটি খনন করার সময় রাইফেলের ৬০টি গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার আবদুল কাদেরের বাড়িতে কাজ করার সময় মাটি খননকালে শ্রমিকেরা এসব গুলি পান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাঠেরপুল এলাকার আবদুল কাদের তাঁর ঘর নির্মাণের জন্য মাটি খনন করছিলেন। এ সময় খননযন্ত্রের সঙ্গে গুলিগুলো উঠে আসে। ভেড়ামারা থানার ওসি নুর হোসেন খন্দকার বলেন, গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। তবে সেগুলো সচল। ধারণা করা হচ্ছে, গুলিগুলো স্বাধীনতাযুদ্ধের সময় রাখা হয়েছিল। পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়া অফিস