গুলি করে আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের কপালে গুলি চালিয়ে রাজধানীর ধানমন্ডিতে আবদুল হালিম চৌধুরী (৬৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পুলিশ বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে।
পুলিশ বলছে, পরিবারের সঙ্গে ধানমন্ডির একটি ফ্ল্যাটে থাকতেন আবদুল হালিম। তিনি এর আগে ট্রাভেল এজেন্সির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অসুস্থ হওয়ায় দীর্ঘদিন ধরে তিনি বাসাতেই থাকতেন। ব্যবহৃত পয়েন্ট ২২ বোরের রাইফেলটি আবদুল হালিমের বাবার। একসময় তিনি নিজের নামে সেটি লাইসেন্স করিয়ে নেন। আলামত হিসেবে অস্ত্রটি জব্দ করা হয়েছে।
পরিবারকে উদ্ধৃত করে ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে আবদুল হালিম তাঁর বসার ঘরে ছিলেন। এ সময় তিনি পরিষ্কার করার কথা বলে তাঁর রাইফলেটি বের করতে বলেন। কিছুক্ষণ সেটি পরিষ্কারও করেন। এরপর হঠাৎ নিজের কপালের মাঝবরাবর ঠেকিয়ে গুলি চালান।