গুলি করে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের দক্ষিণ পাশের সড়কে গতকাল বুধবার সন্ধ্যায় হিউম্যান হলারের গতিরোধ করে রফিকুল্লাহ (৫০) নামের এক যাত্রীকে পায়ে গুলি করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী এ ঘটনা ঘটায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রফিকুল্লাহ জানান, তিনি দিলকুশায় জীবনবিমা করপোরেশনের দপ্তরি। প্রবাসী ভাইয়ের পাঠনো ওই টাকা নিয়ে চকবাজার থেকে গুলিস্তানে যাচ্ছিলেন।