গুলি করে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার টিপু সুলতান রোডের কাছে গোপী মোহন বসাক লেনে হারুন অর রশিদ (৪৫) নামে এক ব্যক্তির পায়ে গুলি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সূত্র বলেছে, গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হারুন মুগদা এলাকার বাসিন্দা ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মকর্তা। অফিসের কাজে তিনি বনগ্রামে গিয়েছিলেন। সেখানে মোটরসাইকেলের তিন আরোহী তাঁর পথরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে হারুন বাধা দিলে তাঁর পায়ে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হারুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।