গুলি করে টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলিস্তানে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে গুলি করে তাঁর কাছ থেকে সাড়ে নয় হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী আমির মিয়া (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আমির মিয়া সাংবাদিকদের বলেন, তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফুটপাতে কাপড় বিক্রি করেন। কাপড় কেনার জন্য গতকাল ভোরে তিনি ঢাকায় আসেন। তিনি গুলিস্তান থেকে চকবাজারগামী একটি লেগুনায় ওঠার পর দুই যুবক তাঁকে নামতে বলে পকেট থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে দুর্বৃত্তরা তাঁর বাঁ পায়ে গুলি করে টাকা ছিনিয়ে নেয়।