গুলি করে মোটরসাইকেল ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে চালককে গুলি করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কে সদর উপজেলার সৈয়দের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মোটরসাইকেল চালক রেজাউল করিমকে (৩৪) নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বড়াইগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। রেজাউল একটি বেসরকারি কোম্পানির কর্মকর্তা বলে জানা গেছে।
গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের তথ্য নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।