গুলি করে ১১ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মধ্যবাড্ডা ব্যাপারি টাওয়ারের কাছে আজ বুধবার বিকেলে ১১ লাখ ১০ হাজার ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেছেন শাহীন শিকদার (২৬) নামের এক যুবক।

শাহীনের অভিযোগ, ওই এলাকায় একটি বাড়ি কিনেছেন তাঁরা। আজ বাড়ির রেজিস্ট্রির জন্য পাওনা টাকা পরিশোধ করে কাগজ আনতে যাচ্ছিলেন তিনি। বাড্ডায় তাঁর শ্বশুর বাড়ি থেকে ব্যাগে করে টাকা নিয়ে ব্যাপারি টাওয়ারের কাছে একটি বাড়িতে ঢুকতে যাচ্ছিলেন। এ সময় পাঁচজন ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় এবং ডান পায়ের উরুতে গুলি করে।
শাহীন শিকদার (২৬) পটুয়াখালী সরকারি কলেজে স্নাতকোত্তর পড়ছেন। তাঁর বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (এসআই)। গ্রামের বাড়ি পটুয়াখালী।