গুলি করে ১৫ লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তাঁতীবাজারে সোনা বন্ধক রাখার দোকানে ঢুকে গতকাল বুধবার সন্ধ্যায় দোকানের মালিক খোরশেদ আলমকে (৫০) গুলি করে ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় জুয়েল শেখ (৩৫) নামের এক পথচারী আহত হন। তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, তাঁতীবাজারের ‘খোরশেদ বুলিয়ন স্টোরে’ এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ওসি ফিরোজ জালাল বলেন, খোরশেদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। টাকা না নিতে পেরে গুলি চালালে তিনিসহ দুজন আহত হন।