গুলিতে চালক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীর মদনহাট এলাকায় বখাটের গুলিতে এক পিকআপচালক গুলিবিদ্ধ হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত তিনটায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গুলিবিদ্ধ ব্যক্তির নাম শাহজাহান। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি মদনহাট এলাকায়। চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মদনহাট এলাকার বখাটে মাসুদের গুলিতে পিকআপচালক শাহজাহান আহত হয়েছেন। মাসুদকে ধরতে অভিযান চলছে।