গুলিতে জেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে গুলিতে নুরুল ইসলাম (৫০) নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২৪ জেলেকে আটক করেছে পুলিশ।
নুরুল ইসলামের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোটমহেশখালী ইউনিয়নের আহমদিয়া কাটায়। জেলেরা জানান, ১ মে আহমদিয়াকাটার আমির হামজার মালিকানাধীন এফবি হালিমা নামের একটি মাছ ধরা নৌকা ২৫ জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণ-পশ্চিমে নৌকাটি জলদস্যুদের কবলে পড়ে। এ সময় জলদস্যুদের গুলিতে নুরুল ইসলাম নিহত হন।