গুলিতে নিহত জেলের বাড়িতে আহাজারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিতৃহারা দুই শিশুকন্যাকে নিয়ে অথই সাগরে পড়েছেন বরগুনার পাথরঘাটা উপজেলার রূপধন গ্রামের সুরমা বেগম (২১)। গত শুক্রবার তাঁর স্বামী ইসমাইল কাজি (২৫) সাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের গুলিতে নিহত হন। এ ঘটনায় গত শনিবার মামলা হয়েছে।
গতকাল রোববার বেলা দুইটার দিকে ইসমাইলের লাশ বাড়িতে আনা হয়। এ সময় মেয়ে রাইসা লাশের পাশে ঘুরঘুর করছিল। তখন সুরমা বেগম বিলাপ করতে করতে বলেন, ‘কী হবে এখন বাপহারা দুই মেয়ের। আমি যে অথই সাগরে পড়লাম!’
সুরমা, ইরানিসহ স্বজনদের আহাজারি দেখে উপস্থিত শতাধিক মানুষের চোখে জল আসে।
শুক্রবার সুন্দরবন-সংলগ্ন কচিখালী এলাকায় ইসমাইলকে গুলি করে ট্রলার থেকে মাঝি রিয়াজ হাওলাদারকে অপহরণ করে নিয়ে যায় দস্যুবাহিনী।