গুলিতে ব্যবসায়ী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিউমার্কেট এলাকায় গত বুধবার রাতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে জুবায়ের মো. দীপু নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন জুবায়ের সাংবাদিকদের বলেন, নিউমার্কেটে তাঁর ভাইয়ের কাপড়ের ব্যবসা রয়েছে। তিনি ওই ব্যবসা দেখভাল করেন। বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরার সময় নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় রাস্তার পাশে কিছু লোকজনকে ঝগড়া করতে দেখেন। এর মধ্যেই গুলির শব্দ হয় ও পায়ে ব্যথা অনুভব করেন জুবায়ের। পরে হাসপাতালে এলে চিকিৎসকেরা জানান একটি গুলি তাঁর ডান পা ভেদ করে বাঁ পায়ে গিয়ে লেগেছে।