গুলিতে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের মতিহার থানা এলাকায় পুলিশের অভিযানকালে গুলিতে সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তির নাম আফজাল (৩২)। তাঁর লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীরের ভাষ্য, দিবাগত রাত দেড়টার দিকে সাতবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে যায় পুলিশ। এ সময় আফজাল নামের এক মাদক ব্যবসায়ী পুলিশের ওপর হামলা চালান। আত্মরক্ষার্থে গুলি করে পুলিশ। এ ঘটনায় পুলিশের মতিহার জোনের সহকারী কমিশনারসহ তিনজন আহত হয়েছেন।