গুলিবর্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিনের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোরে সদর উপজেলার হরিণা বাগবাটি গ্রামে এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। রিয়াজ উদ্দিন বলেন, ‘দুর্বৃত্তরা বাড়ির পূর্ব দিক থেকে দুটি এবং পশ্চিম দিক থেকে একটি গুলি করে। আত্মরক্ষার জন্য মেঝেতে শুয়ে পড়েছিলাম। পরে এলাকাবাসী এলে বাড়ি থেকে বের হই।’ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন বলেন, খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ এসেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।