গুলিবর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল কবিরের বাড়িতে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেছে ও ককটেল ফাটিয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলার কুচপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল কবির ২০১৩ সালের জামায়াত-শিবিরের হামলায় নিহত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের ছেলে। রাসেল কবিরের চাচা নজরুল ইসলাম বলেন, রাসেল বাড়ির উঠানে বসে ছিলেন। হঠাৎ তাঁকে লক্ষ্য করে তিনটি গুলিবর্ষণ করে এবং দুটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, ঘটনাস্থলে পাঁচ-ছয়টি ককটেল বিস্ফোরণের আলামত এবং দুটি গুলির খোসা পাওয়া গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।