গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফল ঘোষণাকে কেন্দ্রে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত মনির আহমদ (২৮) নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে মঙ্গলবার রাতে সংঘর্ষের ঘটনায় তিনজন মারা গেছেন।
নিহত মনির সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়ার বাসিন্দা আবদুস সালামের ছেলে। গত মঙ্গলবার রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলিতে আবদুল গফুর ও মো. শফিক আলম মারা যান। ভোট গ্রহণ শেষে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্ডার ডেইল আল হোসাইনিয়া মাদ্রাসা কেন্দ্রের ব্যালট বাক্স উপজেলা পরিষদে নিয়ে আসা হচ্ছিল। পথে সাবরাং বাজারপাড়া এলাকায় ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, কক্সবাজার নেওয়ার পথে গুলিবিদ্ধ মনির আহমদের মৃত্যু হয়।