গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের পূর্ব মোনপাড়া থেকে গতকাল শুক্রবার বিকেলে প্রিয় কুমার চাকমা (৪০) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রিয় কুমারের বাড়ি রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নে।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মনু সোহেল ইমতিয়াজ জানান, গত বুধবার সকালে পূর্ব মোনপাড়ায় দুদল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে তল্লাশি শুরু করেন। তল্লাশির একপর্যায়ে লাশটি পাওয়া যায়। ওসি জানান, নিহত ব্যক্তির পরনে ছিল জলপাই রঙের শার্ট ও প্যান্ট। ময়নাতদন্তের জন্য লাশটি রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।