প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনাবাবগঞ্জের শিবগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়ার ১৫ দিন পর গতকাল বৃহস্পতিবার তোহরুল ইসলাম (২০) নামে শিবিরের এক কর্মীর মৃত্যু হয়েছে। মনকাষা ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীন জানান, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তোহরুল মারা গেছেন। রাতে তাঁর দাফন হওয়ার কথা রয়েছে। জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক হাবিবুর রহমান জানান, তোহরুল ছাত্রশিবিরের সক্রিয় কর্মী ছিলেন। গত ২৯ অক্টোবর জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে রায় ঘোষণার পর শিবগঞ্জ বাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে তিনি গুলিবিদ্ধ হন।